বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভায়াগ্রা খেয়ে ব্যাট করতে গিয়ে রান আউট হয়েছিলেন ফ্লিনটফ

201510141723158259_Andrew-Flintoff-Reveals-How-Viagra-Ran-Him-Out-During-a-Test_SECVPFসর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয় তাঁকে। ব্রিটিশ ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়। একমাত্র ক্রিকেটার হিসেবে প্রফেশনাল বক্সিংয়ে হাত চালিয়েছেন তিনি। সেই অ্যান্ড্রু ফ্লিনটফ কী না ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে ক্রিকেট মাঠে নেমেছিলেন! আর উত্তেজনা সামলাতে না পেরে নিজে থেকেই রান আউট হয়ে যান। চমকে দেওয়ার মতো এই তথ্য জানাচ্ছেন ফ্রেডি নিজেই। নিজের নতুন বই ‘সেকেন্ড ইনিংস’-এ এই তথ্য দিচ্ছেন ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র।

“এই সবের জন্য আমার প্রাক্তন প্রেমিকাই দায়ি। বিছানায় আমার পারফরম্যান্স ভালো নয়, এক ম্যাগাজ়িনকে সাক্ষাৎকারে এই দাবি করেছিল সে। এর ফলেই আমি উত্তেজিত হয়ে একদিন রাতে ৩টি ভায়াগ্রা ট্যাবলেট ব্যবহার করি। ট্যাবলেট নিয়ে ঠিক কী করেছিলাম মনে নেই। তবে তখন আমরা টেস্ট ম্যাচের মধ্যে ছিলাম।” বইতে লিখেছেন ফ্লিনটফ। পরের দিন সকালে ব্যাট করতে যান অ্যান্ড্রু ফ্লিনটফ। যা ঘটেছিল আন্দাজ করা মুশকিল।

বইতে সেই অভিজ্ঞতাও ভাগ করেছেন ফ্লিনটফ, “রান নেওয়া তো দূরের কথা। আমি খালি লাফাচ্ছিলাম। এক মুহূর্তের জন্যও দাঁড়াতে পারচ্ছিলাম না। তাই ইচ্ছা করে রান আউট হয়ে যাই।”

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ফ্লিনটফ। এরপর আর ক্রিকেট খেলেননি তিনি।আইপিএল থেকেও নিজেকে দূরে রেখেছেন বরাবর। পরবর্তী সময়ে প্রফেশনাল বক্সিংয়েও হাত পাকিয়েছেন। কিন্তু, অবসরের পরও বিতর্কিত চরিত্রই থেকে গেছেন ফ্রেডি।

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন