কুড়িগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে দাসিয়ারছড়ায় পৌঁছে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। বিকেলে জনসভা ও সুধী সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার।
প্রস্তাবিত শেখ হাসিনা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি। পরে বেলা ১২টার দিকে, কুড়িগ্রাম সার্কিট হাউজে যাবেন প্রধানমন্ত্রী।
এরপর, কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। সেখানে ১৬টি প্রকল্পের উদ্বোধন ও ১৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে কুড়িগ্রাম জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



