বুধবার ৪ নভেম্বর ২০২৬

এমপি লিটনের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

1444898616শিশু সৌরভের পায়ে গুলি করে আহত করার মামলার আসামি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা তার কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ২৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই এমপি লিটনের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করে আসছে। বেলা সাড়ে ১১টার দিকে তার আত্মীয় স্বজন ও কর্মী সমর্থকরা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হয়। এসময় পুলিশ বাধা দিলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে । এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

আরও পড়ুন