৩টি একে-৪৭সহ বান্দরবানে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে শহরের মধ্যপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- লাল পিয়ান, বাচু বম ও চিং থাই।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ। জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাস্টার গেস্ট হাউজে অভিযান চালায় তারা। এসময় নামে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩টি একে-৪৭, রাইফেল, ২টি পিস্তল, ২ ম্যাগজিন ও ৪টি মোবাইল উদ্ধার করে র্যাব। পরে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে নেয়া হয়। এদের ধরতে দীর্ঘদিন ধরেই অভিযান চালানো হচ্ছিলো বলে জানায় র্যাব।


