বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মহড়ায় উদ্বিগ্ন চীন

61983_114দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে ঠিক দিশায় এগোচ্ছে ভারত এবং চীন। এই অবস্থায় চীন বিরোধী কোনো জোটের সঙ্গে দিল্লি হাত মেলালে দুই দেশের সম্পর্কের ওপর তার বিরূপ প্রভাব পড়বে। হুঁশিয়ারি চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’–এর।

রোববার থেকে চীনের ইউনান অঞ্চলের কুনমিং শহরে ১০ দিনের জন্য সন্ত্রাসবিরোধী যৌথ মহড়া শুরু করেছে ভারতীয় এবং চীনা ফৌজ। গ্লোবাল টাইমস এই ঘটনাকে স্বাগত জানিয়েছে। সোমবার থেকে বঙ্গোপসাগরের মালাবার উপকূলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ নৌ–মহড়ায় অংশ নিয়েছে। যোগ দিয়েছে জাপানও। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এই মহড়ায় উদ্বিগ্ন বেইজিং। তাই কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে বলে মনে করা হচ্ছে।

য দিও, চীনা বিদেশ দপ্তরের মুখাপত্র হুয়া চুনইয়ুং মালাবার মহড়া নিয়ে শনিবার বলেছিলেন, ‘সারা পৃথিবীতে হাজারো ঘটনা ঘটছে। সব কিছুকে চীনের স্বার্থের সঙ্গে জুড়ে দেয়া ঠিক হবে না।’-সংবাদসংস্থা।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন