বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে শতাধিক কিশোরী যৌনকর্মী উদ্ধার

1444911494মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাড়াশি অভিযানে শতাধিক কিশোরী যৌনকর্মীকে উদ্ধার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। এছাড়া সারা দেশ থেকে দেড়শর বেশি পাচারকারীকে আটক করেছে সংস্থাটি।

অভিযানে বেশ কিছু পাচারকারী চক্রের কার্যক্রম পুরোপুরি ভেঙে দেয়া হয়। শিশুদের যৌনকাজে ব্যবহারের বিরুদ্ধে কাজ করে এমন একটি সংস্থা জানিয়েছে, তারা যৌনকাজে পাচারের অভিযোগে আটলান্টা, ডেনভার এবং সিয়াটলসহ বিভিন্ন শহর থেকে ১৫০ জনকে আটক করেছে।

এফবিআই জানিয়েছে, উদ্ধারকৃত কিশোরীদের সর্বনিম্ন বয়স ১২। বিভিন্ন হোটেল, ক্যাসিনো ও লরিতে অতর্কিত অভিযান চালিয়ে এ সব অল্প বয়সী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এদের বেশির ভাগ কিশোরী হলেও তাদের মধ্যে তিনজন করে কিশোর ও হিজরা ছিল। খবর বিবিসির।

আরও পড়ুন