বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

৮ নভেম্বর বসছে দশম সংসদের অষ্টম অধিবেশন

Parliament-of-Bangladesh-Copy-Copyআগামী ৮ নভেম্বর রোববার শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। এ দিন বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশর আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১০ সেপ্টেম্বর সংসদের সপ্তম অধিবেশন শেষ হয়েছিল। এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সংবিধানের বাধ্যবাধকতা মানতেই এই অধিবেশন। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে। ৮ নভেম্বর অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।

আরও পড়ুন