বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্ষমতাসীন দল হিংসার রাজনীতি ছড়াচ্ছে: বিএনপি

BNP-Riponজাতীয় ঐক্যের পরিবর্তে ক্ষমতাসীন দল হিংসাত্মক রাজনীতি ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

সম্প্রতি কুড়িগ্রামের দাসিয়ারছড়াসহ বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিদেশে বসে বিএনপি চেয়ারপারসন ষড়যন্ত্র করছেন।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রিপন বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য মনগড়া ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।’ ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নে বিএনপি সরকার কোনো উদ্যোগ নেয়নি—প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সত্যের অপলাপ বলে মন্তব্য করেন তিনি।

ক্ষমতায় থাকাকালে মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারত সরকারকে বারবার আহ্বান জানান বলে বিএনপি নেতা দাবি করেন।

আরও পড়ুন