বুধবার ৪ নভেম্বর ২০২৬

চাঁদে মার্কিন নারীকে ধর্ষণ করেছে এলিয়েন!

chand_337684মার্কিন বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তা দাবি করেছেন যে, তিনি এলিয়েনের হাতে ধর্ষিত হয়েছেন। ১৯৮০ সালের দিকে সরীসৃপ আকৃতির এলিয়েন তাকে অপহরণ করে চাঁদে নিয়ে যায় এবং বেশ কয়েকবার ধর্ষণ করে। ৬০ বছর বয়সী এ মহিলার নাম নিয়েরা তেরেলা ইসলে। সে সময়ে তার বয়স ছিল ২৫ বছর। একটি রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। দ্য মিরর পত্রিকার বরাত দিয়ে ডেইলি মেইল এ খবর দিয়েছে।

মার্কিন বিমানবাহিনীর সাবেক রেডিও ট্র্যাফিকিং অফিসার তেরেলা ইসলে বলেন, নেভাদায় দায়িত্ব পালনকালে মানুষের মতো আকৃতির অথচ লেজ আছে- এরকম ভিন গ্রহের একটি প্রাণী আমাকে অপহরণ করে চাঁদে নিয়ে যায়। এরপর চাঁদের একপ্রান্তে নিয়ে আমাকে বেশ কয়েকবার ধর্ষণ করে। ওই প্রাণীটির দুটি হলুদ চোখ রয়েছে। তিনি আরও বলেন, চাঁদে নেয়ার পর আমাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দেয়া হয়। এ জন্য ওই ঘটনা স্পষ্ট মনে পড়ছে না। তেরেলা ইসলে মিডিয়ায় এ তথ্য প্রকাশ করার পর সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন