স্বর্ণের দাম বেড়েছে। সব মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা করে বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় রাখতে দাম বাড়ানো হয়েছে বলে জানান বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান।
শনিবার থেকে নতুন দর কার্যকর হবে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ৯ সেপ্টেম্বর সোনার দাম ভরিতে এক হাজার টাকার মতো কমিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) থেকে ৪৩ হাজার ৭৪০ টাকায় বিক্রি হবে।
শুক্রবার পর্যন্ত এ মানের সোনা বিক্রি হয় ৪২ হাজার ২২৩ টাকায়।
২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ৪০ হাজার ১২৪ টাকা থেকে বাড়িয়ে ৪১ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৩৩ হাজার ৪৭৫ টাকার স্থলে এখন বিক্রি হবে ৩৪ হাজার ৯৯২ টাকায়।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ২৩ হাজার ৯১১ টাকায়। শুক্রবার পর্যন্ত তা বিক্রি হয় ২২ হাজার ৫৬৯ টাকায়। এ রুপার দাম বাড়িয়ে ভরিতে ৫৮ টাকা করা হয়েছে।
শুক্রবার পর্যন্ত প্রতি ভরি রুপার দাম ছিল ৯৩৩ টাকা। ভরিপ্রতি ৫৮ টাকা বাড়িয়ে বিক্রয় মূল্য


