বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলি করে পুরান ঢাকায় ২৫ লাখ টাকা ছিনতাই

Sintai-md20150604164725পুরান ঢাকায় একটি গয়নার দোকানের কর্মীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। সোমবার বিকালে তাঁতীবাজারে এই ঘটনায় গুলিবিদ্ধ পার্থ কুমারকে (৪০) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটির সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া। বলেন, তাঁতীবাজারের ‘স্বাদ জুয়েলার্স’র কর্মচারী পার্থ বিকালে ইসলামপুরে আল-আরাফা ইসলামী ব্যাংক থেকে ২৫ লাখ টাকা তুলে হেঁটে দোকানের দিকে যাচ্ছিলেন। তাঁতীবাজারে দোকানের কাছাকাছি পৌঁছালে ছিনতাইকারীরা তাকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”

পার্থ’র পায়ে একটি গুলি লেগেছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে এবং পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

আরও পড়ুন