বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুণে গুণে ঘুষ খাওয়া সেই কর্মকর্তাকে ‘সাময়িক বরখাস্ত’

Import-officer2বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘প্রধান আমদানি রপ্তানি কার্যালয়’ (সিসিআইই) ঢাকার নিয়ন্ত্রক মো. শহিদুল হক-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার বিকেলে বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি ছবিসহ শহিদুল হকের ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশিত হলে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার বিষয়ে তদন্ত চলছে।

শহিদুল হকের বিরুদ্ধে তদন্ত শুরু করতে রাষ্ট্রপতি অনুমতি দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন