বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণ, নিহত ১১

1445313126পাকিস্তানে একটি যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। সোমবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২২ জন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইটি শিশু রয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় এই শহরটির একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটি (বিএসএ-৩৪৮) সারিয়াব রোডের বাস টার্মিনালে পার্ক করা অবস্থায় ছিল। বাসটির ছাদে বোমা পেতে রাখা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল।

পুলিশ জানিয়েছে, ২০ জনের বেশি আহত যাত্রীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিতে সহিংসতার ঘটনা যে সময়ে তুলনামূলকভাবে কমে এসেছিল আসছিল ঠিক এই অবস্থাতেই বাসে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটল। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘ সময় ধরেই বিচ্ছিন্নতাবাদী, সাম্প্রদায়িক ও ইসলামপন্থি জঙ্গিদের হামলা-সহিংসতা মোকাবিলা করছে।

শিয়া মুসলিম সম্প্রদায়ের শোকের মাসকে কেন্দ্র করে প্রদেশটিতে সতর্কতা জারি রয়েছে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ আহমেদ বুগতি নিরপরাধ মানুষকে লক্ষ করে করে চালানো এই হামলাকে কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন। বলেন, “আমার এখানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছি। শেষ সন্ত্রাসীর মৃত্যু না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”

আরও পড়ুন