বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্যারিসের ফ্রান্স বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি

France-Bangla-2নবনির্বাচিত ​কর্মকর্তারাফ্রান্স বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। একাত্তর টিভির ইউরোপের প্রতিনিধি নুরুল ওয়াহিদকে সভাপতি, এনটিভি প্রতিনিধি খান বাবুকে সাধারণ সম্পাদক, বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসাইনকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি গঠন করা হয়। ফ্রান্সের প্যারিস শহরের প্রাণকেন্দ্র গারদো নর্দের একটি রেস্তোরাঁয় সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি প্রবাস বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, সহসভাপতি জালালাবাদ ও ইনকিলাব প্রতিনিধি দেলওয়ার হোসেন ও নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি সৈয়দ সাহিল, সাংগঠনিক সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি ফয়সাল আহম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএ টিভি প্রতিনিধি মোহা. আব্দুল মালেক, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলার আলো প্রতিনিধি ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক শ্যামল সিলেট প্রতিনিধি বাসুদেব গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক দেশকণ্ঠ প্রতিনিধি মুহাম্মদ ইবরাহিম ভূঁইয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউরোপের কথা প্রতিনিধি ওবায়দুর রহমান, সহ দপ্তর সম্পাদক নিউজকক্স২৪.কম প্রতিনিধি সুনন্দন বড়ুয়া, নির্বাহী সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি দেবেশ বড়ুয়া, মানব জমিন প্রতিনিধি ও ফ্রান্স বাংলা দর্পণ সম্পাদক শামসুল ইসলাম ও কুমিল্লার কথা প্রতিনিধি কাজী হাবিবুর রহমান।

সাধারণ সদস্যরা হলেন দেশ বাণী প্রতিনিধি গোলাম ফারুক ভূঁইয়া, ঠিকানা প্রতিনিধি কামাল আহমদ, চ্যানেল এস প্রতিনিধি সেলিম চৌধুরী, মুক্ত কথা সম্পাদক বদরুজ্জামান, ওয়াহিদুজ্জামান, তোফায়েল আহম্মদ, সাংবাদিক আরিফুজ্জামান ইমন, খালেদ গোলাম কিবরিয়া, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী, রাসেল আহমদ, কুমিল্লার আলো প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, সেলিম আল দ্বীন ও জুনেদ ফারহান।

আরও পড়ুন