বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোবাইল কোম্পানিগুলোর পক্ষে সাফাই গাইলেন বিটিআরসি চেয়ারম্যান

1445428747দেশের মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকদের যেখানে কলড্রপের অভিযোগের পাহাড়, যেখানে স্বয়ং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেইসবুক পাতায় এ নিয়ে অসন্তোষ আর ক্ষোভ প্রকাশ করেছেন, টেলি প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে দেশের সব মোবাইল ফোন অপারেটরগুলোর নির্বাহীদের ডেকে নিয়ে কলড্রপে অসন্তোষ প্রকাশ করলেন, আর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিদায়ী চেয়ারম্যান সুনীল কান্তি বোস বললেন কলড্রপ সহনীয় পর্যায়ে আছে।

বিটিআরসির সভাকক্ষে বুধবার দুপুরে তার বিদায় উপলক্ষে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বিটিআরসির সচিব মো. সরওয়ার আলমের সঞ্চালনায় এ মতবিনিময় অনুষ্ঠানে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোস বলেন, ‘কল ড্রপ শুধু বাংলাদেশের সমস্যা নয়, কল ড্রপের সমস্যা বাংলাদেশের চেয়ে পার্শ্ববর্তী দেশে বেশি হচ্ছে। বিভিন্ন অপারেটরের সঙ্গে এ বিষয় নিয়ে বিটিআরসি আলোচনা করেছে। অপারেটররা কল ড্রপের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। কল ড্রপ একেবারে চলে যাবে না, তবে ন্যূনতম পর্যায়ে রাখার চেষ্টা অব্যাহত রাখতে হবে।’

২০১২ সালে বিটিআরসি চেয়ারম্যানের দায়িত্ব নেন সুনীল কান্তি বোস বলেন, ‘আমি সব মিলিয়ে ভালোভাবে কাজ করতে পেরেছি। কাজ করতে গেলে প্রতিবন্ধকতা থাকবেই। বাংলাদেশে যদি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন না হতো, তাহলে এ খাতের এত উন্নতি হতো না।’

আরও পড়ুন