বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঘুষের ফাঁদে ধরা খেলেন খাদ্য নিয়ন্ত্রক

food-Naogaনওগাঁ সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীকে ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিজিয়া খাতুনের নেতৃত্বাধীন একটি টিম মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর নওগাঁ সদর মডেল থানায় ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

জানতে চাইলে দুদকের সহকারী পরিচালক রিজিয়া খাতুন বলেন, ‘ফাঁদ পেতে ঘুষের টাকাসহ হাতেনাতে ওই খাদ্য কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ লেনদেনের তথ্য আগের থেকেই আমাদের জানা ছিল। তথ্যানুসারে সময়মতো ঘটনাস্থলে গিয়ে ঘুষের টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।’

আরও পড়ুন