বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নভেম্বরে আসছে জিম্বাবুয়ে

zimbabwe-1420625427অবশেষে চুড়ান্ত হলো জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফর। তবে ওয়েস্ট ইন্ডিজকে সাথে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের যে সম্ভাবনা ছিল তার আর হচ্ছে না। কারণ নভেম্বরে বাংলাদেশে আসছে না ওয়েস্ট ইন্ডিজ। জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান বিসিবি সভাপতি। বলেন, বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। এছাড়া নভেম্বরের ৩ তারিখেই বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও।

আরও পড়ুন