বুধবার ৪ নভেম্বর ২০২৬

লন্ডনে শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা

Manik-with_Policeবাংলাদেশে সুপ্রিম কোর্ট থেকে অবসরে যাওয়া ‘বিতর্কিত’ বিচারপতি শামসুদ্দিনে চৌধুরী মানিকের ওপর লন্ডনে হামলা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেমে বাড়িতে যাওয়ার আগে বেথনাল গ্রিনের ইয়র্ক হলে দুর্গা পূজার একটি মণ্ডপে যান শামসুদ্দিন চৌধুরী। সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়।

সাবেক এই বিচারপতির মেয়েও এ সময় তার সঙ্গে ছিলেন। তার ধারণা, ‘বিএনপির লোকেরাই’ তার বাবার ওপর এ হামলা চালিয়েছে।

তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

হামলার ঘটনার কয়েক ঘণ্টা পর ফেইসবুকে ঘটনার বিবরণ তুলে ধরেন শামসুদ্দিন চৌধুরীর মেয়ে। তিনি লিখেছেন, হঠাৎ একজন তার বাবার কাছে এসে জানতে চান তিনিই শামসুদ্দিন চৌধুরী মানিক কি না। জবাব না দিলে এরপর সে মারধর শুরু করে।

এরপর আরও কয়েজন এসে হামলায় যোগ দেয় এবং বিচারপতি শামসুদ্দিনের মোবাইল ফোন কেড়ে নেয়। মেয়ে ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীদের লাথি আর ঘুষিতে এক পর্যায়ে শামসুদ্দিন চৌধুরী রাস্তায় পড়ে যান।

হামলাকারীদের পরিচয় জানা না গেলেও বিচারপতি শামসুদ্দিনের মেয়ের ধারণা, তারা ‘বিএনপির লোক’।

স্ট্যাটাসের শুরুতেই তিনি লিখেছেন, “লন্ডনে নেমেই আমরা হামলার শিকার হলাম, যে শহরে আরামে বসবাস করছেন তারেক জিয়া, তার মা বিএনপি প্রধানও এখন এই শহরেই অবস্থান করছেন।”

আর শেষে তিনি লিখেছেন, “এই গাট্টাগোট্টা বখাটেরা আমার বাবার চেহারাও চেনে না। কোনো সন্দেহ নেই, বিএনপির সন্ত্রাসী বাহিনীর নির্দেশনা পেয়েই তারা এসেছে।”

এর আগে, ২০১২ সালের ২৭ জুন লন্ডনে অজ্ঞাতপরিচয় দুই বাঙ্গালি যুবক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা চালিয়েছিল।

আরও পড়ুন