বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ কোম্পানিতে চাকরি

West-Zone_Powerইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়ে তুলতে চাইলে আবেদন করুন সরকারি প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো)। সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও কম্পিউটার অপারেটর পদে আগ্রহী প্রার্থীদের আবেদনের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ ইলেকট্রো-মেকানিক্যাল/ সিভিল/ আর্কিটেকচার বিষয়ে বিএসসি ডিগ্রিধারী ও কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ মেধাবী প্রার্থীরা আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী পদের জন্য।

উপসহকারী প্রকৌশলী পদে আবেদনের সুযোগ রয়েছে ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ মেকানিক্যাল/ ইলেকট্রো-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীদের।

ব্যবসায় স্নাতক ও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পদে। সকল পদের জন্য বয়সসীমা ১৮-৩০ বছর।

ওজোপাডিকোর ওয়েবসাইট www.wzpdcl.org.bd ও www.jobs.wzpdcl.org.bd-তে অনলাইনে আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন