বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘টিপিপি চুক্তি কোনো ক্ষতি করবে না বাংলাদেশের’

tofayelট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি বাংলাদেশের কোনো ক্ষতি করবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বলেন, যখন বাংলাদেশ যাত্রা শুরু করেছে তখন আমাদের রেমিটেন্স, রিজার্ভ কিছুই ছিল না। এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একদিন যারা বাংলাদেশকে দেখে তলাবিহীন ঝুঁড়ি বলেছিল আজকে তারা বলছে ‘বাংলাদেশ ইস অ্যা মিরাকাল’।

শনিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমি মিলনায়তনে সেকেন্ড বাংলাদেশ ইকোনোমিস্ট ফোরাম (বিইএফ)-২০১৫ ওয়ার্কিং ফর দ্য ফিউচার বাংলাদেশ অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে ‘স্ট্রেন্থেনিং ইনস্টিটিউশন টু অ্যাক্সেলেরেট গ্রোথ অ্যান্ড লোয়ার পোভার্টি’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

বাংলাদেশ কয়েকটি দেশের সঙ্গে এফটিএ চুক্তি করতে যাচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টিপিপি বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ, আমেরিকা আমাদের ডিউটি ফ্রি বাণিজ্য সুবিধা দেয় না। দুনিয়ার সবাই আমাদের ডিউটি ফ্রি বাণিজ্য সুবিধা দিতে এগ্রিমেন্ট করতে চাচ্ছে। আর্জেন্টিনা, চিলি ও ব্রাজিলের সঙ্গে কিছু দিনের মধ্যে আমরা মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করতে যাচ্ছি।

বাংলাদেশের গণমাধ্যম নেতিবাচক সংবাদ বেশি প্রচার করে উল্লেখ করে তোফায়েল বলেন, বাংলাদেশের গণমাধ্যমে নেগেটিভ জিনিসটা বেশি প্রচার হয়। বিদেশি অনেকে দেশে সন্ত্রাসী হামলা ঘটলে তাদের গণমাধ্যম সেগুলো তেমন প্রচার করে না। কিন্তু আমাদের গণমাধ্যম সেগুলো বেশি প্রচার করে। এ সময় বাংলাদেশের রপ্তানি আয় দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন