বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিমানবন্দরে ভারতীয় যাত্রীর জুতায় সোয়া কেজি স্বর্ণ

goldহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ২১০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আটক হারপিত সিং (২৯) ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৭৪৫ ফ্লাইটে শুক্রবার রাত সোয়া ১১টায় বিমানবন্দরে পৌঁছান।

কাস্টমসের সহকারী কমিশনার শাহিদুজ্জামান সরকার জানান, হারপিতের জুতার ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

আরও পড়ুন