বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুদ্ধবিমান চালাবেন ভারতের নারীরাও

43523-lotএবার ভারতের নারীরাও যুদ্ধবিমান চালাবেন। শনিবার ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানে নারী পাইলটের অন্তর্ভুক্তি করতে চুড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এয়ার ফোর্স অ্যাকাডেমিতে বর্তমানে যে ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে, সেখান থেকেই যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ২০১৬ এর জুন মাসে যুদ্ধবিমানের নারী পাইলটের প্রথম ব্যাচ নিয়োগ করা হবে। এক বছরের প্রশিক্ষণ শেষে ২০১৭ এর জুন মাসে এ দেশে কোন নারী পাইলটের হাতে প্রথম উড়বে যুদ্ধবিমান।

বর্তমানে পরিবহনের কাজে ব্যবহৃত বিমান ও হেলিকপ্টার চালিয়ে থাকেন নারী পাইলটরা। ২০১০-এ নারীদের যুদ্ধবিমান চালানোর কাজে নিয়োগে ছাড়পত্র দেয় হাইকোর্ট। কিন্তু ভারতীয় বিমান বাহিনী হাইকোর্টের সেই নির্দেশ তখনই কার্যকর করে না। অবশেষে নারীদের যুদ্ধবিমান চালানোর অনুমতি দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন