চলতি সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’র সদস্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) আর্থিক দিক ভালো যেতে পারে। নিজের প্রতি ক্রমাগত অযত্ন অবহেলায় অসুস্থ হয়ে পড়ার আশংকা রয়েছে। কারও চিকিৎসায় হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে। ব্যয়াধিক্য দেখা যাবে। আত্মউন্নয়ণমূলক কাজে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যোগাযোগমূলক কাজে কেউ আপনাকে অপেক্ষা করাতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১মে) আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। পুরানো রোগে ভুগতে পারেন। ভুল জায়গায় বিনিয়োগের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। হাতে নগদ প্রবাহ বাড়তে পারে। কাজে উদ্যম ফিরে পাবেন। মেজাজ ফুরফুরে থাকবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) পেশাগত কোনো বিষয়ে সন্দেহের অবতারণা হতে পারে। কেউ আপনাকে ভুল বুঝতে পারে। অপ্রত্যাশিতভাবে নানারকম সম্ভাবনার হাতছানি আপনাকে প্রাণবন্ত করে তুলবে। হঠাৎ করে পুরানো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যয় বাড়বে। অসুস্থ কাউকে দেখতে যেতে পারেন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) পেশাগত জীবনে প্রবেশের দ্বার উন্মুক্ত হবে। ধর্মীয় কোনো আলোচনায় অংশ নিতে পারেন। কোথাও বেড়াতে যেতে পারেন। চাকুরি সংক্রান্ত কোনো সংবাদ পেতে পারেন। আপনার দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যয় বাড়বে। মানসিক চাপ বাড়তে পারে। অসুস্থ কাউকে দেখতে যেতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) গোপন কোনো বিষয় ফাঁস হয়ে যাবে। রিপু সংক্রান্ত বিষয়ে সাবধান থাকুন। কারও ক্ষেত্রে সম্পর্কে টানাপোড়েন দেখা যেতে পারে। বন্ধুদের সঙ্গে ক্লাবে কিংবা কোনো অনুষ্ঠানে আড্ডা দেওয়ার সুযোগ পেতে পারেন। দীর্ঘ দিনের কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) অবিবাহিতদের বিয়ের আলোচনা হবে। দাম্পত্য সম্পর্কে সন্দেহ বাড়তে পারে এমন আচরণ থেকে সচেতনভাবে বিরত থাকুন। প্রবাস সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কোনো ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে। পেশাগত কাজে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শরীর অসুস্থ হতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না। কৌশলে চলার চেষ্টা করুন। বাড়াবাড়ি কোনো ক্ষেত্রেই ভালো নয়। এতে নিজের গোপনীয়তা বলে কিছু থাকে না। এ ধরনের বিষয়ে সচেতন থাকুন। দাম্পত্য বিষয়ে কলহ দেখা যেতে পারে। কথোপকথনের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব। সন্তানদের সুন্দর আগামীর কথা ভেবে পারিবারিক সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করুন। ভ্রমণ হতে পারে। কোনো প্রাজ্ঞ ব্যক্তির সাক্ষাত পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ রয়েছে। কেউবা সন্তান সম্পর্কে চিন্তিত হয়ে পড়তে পারেন। হঠাৎ করেই শরীরের পুরানো ব্যধাগুলো জেগে উঠতে পারে। যানবাহনে চলাচলে সাবধানতা অবলম্বন করুন। অসতর্কতায় দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। গৃহে অতিথি আসতে পারে। কেউবা সন্তানলাভের সংবাদ পেতে পারেন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। চোখ সংক্রান্ত অসুস্থতায় ভুগতে পারেন। অবিবাহিতদের কেউবা বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) হঠাৎ করেই কেউ আপনার বাসায় আসতে পারে। ভ্রমণ হতে পারে। কারও ক্ষেত্রে ব্যস্ততা শেষে গৃহে ফেরা হতে পারে। যোগাযোগমূলক কাজে বিড়ম্বনায় পড়তে হতে পারে। যানবাহন সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। আপনার কোনো বুদ্ধিমত্তার জন্য প্রশংসিত হবেন। অ্যাসিডিটি কিংবা দন্তরোগে ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) পাওনা অর্থ পেতে পারেন। হঠাৎ করেই কোথাও যাওয়ার পরিকল্পনা হতে পারে। যোগাযোগমূলক কাজে আশাতীত সাফল্য পাবেন। পারিবারিক সহযোগিতা আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। জুয়া কিংবা ফটকা কারবারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ রয়েছে। রূপালীজগতের কলাকূশলীদের জন্য সময়টি ভালো যাবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) মেজাজ ফুরফুরে থাকবে। আর্থিক দিক ভালো যাবে। কর্মে জটিলতার অবসান হবে। কোথাও বেড়াতে যেতে পারেন। কারও ক্ষেত্রে গৃহে ফেরা হতে পারে। আত্মউন্নয়নমূলক কাজে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। চোখের সমস্যায় ভুগতে পারেন। দাম্পত্য বিষয়ে মতের অমিল হতে পারে। বিতর্ক নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।


