বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়লো

nu-logoজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় বাড়িয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এই তথ্য জানিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যলয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের এ আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ দুই শ পঞ্চাশ টাকা সংশ্লিষ্ট কলেজে ১ নভেম্বরের মধ্যে জমা দেয়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions A_ev admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।

আরও পড়ুন