টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন।
উপজেলার রক্তিপাড়ায় রবিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।


