বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাদশাহ সালমানকে সরাতে সৌদি রাজপরিবারে বিদ্রোহ

Saudi+King+Salman-1সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে সরাতে রাজপরিবারে বিদ্রোহ চলছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট। পত্রিকাটির দাবি, সালমানকে হটিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আহমেদকে সিংহাসনে বসাতে চাইছে এখন সৌদি রাজপরিবার। এমনকি উলামা এবং ধর্মীয় নেতারাও আহমেদকেই পছন্দ করে।

দ্য ইন্ডিপেন্ডেন্টের দাবি সৌদি রাজপরিবারেরই এক যুবরাজ নাম না প্রকাশের শর্তে তাদের এইসব তথ্য জানিয়েছেন।

এদিকে ইসরাইল-ফিলিস্তিন এবং সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করতে শনিবার বাদশাহ সালমান ও সৌদি কূটনীতিকদের সাথে সাক্ষাত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আরও পড়ুন