বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাভারের সাবেক এমপি দেওয়ান সালাউদ্দিন আটক

MP-Salauddin-Arrest-একাধিক নাশকতার মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর পরীবাগ এলাকার নিজ বাসা থেকে শনিবার গভীর রাতে সালাউদ্দিন বাবুকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি-জামায়াতের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে গাড়িতে অগ্নিসংযোগসহ বেশ কিছু নাশকতার অভিযোগে সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে সাবেক এই এমপিকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন