বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘৫ বছরে দেউলিয়া হতে পারে সৌদি আরব’

news_img (1)সৌদি আরব চলমান অর্থনৈতিক নীতি অব্যাহত রাখলে আগামী ৫ বছরের মধ্যে দেউলিয়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

আইএমএফ’র আঞ্চলিক অর্থনৈতিক প্রতিবেদন আউটলুকে এ আশংকা প্রকাশ করা হয়। এতে বলা হয়, চলতি বছর সৌদি আরবের বাজেট ঘাটতি ২১.৬ শতাংশ এবং আগামী বছর ১৯.৪ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ অবস্থায় দেশটির ব্যয় সমন্বয় করতে হবে।

আউটলুকে সৌদি আরবের নীতির বিষয়ে বলা হয়, দেশটি আঞ্চলিক সংঘর্ষ উস্কে দিচ্ছে এবং এ জাতীয় সংঘর্ষকে আরো গভীর করেছে। এ ছাড়া জ্বালানি তেলের দাম কমা অব্যাহত রয়েছে। এ অবস্থায় মধ্য পর্যায়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে। দুবাইয়ে এ প্রতিবেদন প্রকাশ করেন আইএমএফ’র মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের পরিচালক মাসুদ আহমেদ।

তিনি বলেন, অনেক গবেষকই ধারণ করছেন, জ্বালানি তেলের বর্তমান মূল্য অদূর ভবিষ্যতে বজায় থাকবে। ফলে চলতি বছরেই তেল রফতানিকারক দেশগুলো আয় ৩৬০ বিলিয়ন ডলার সমপরিমাণ কমবে।

২০০৯ সালের পর চলতি বছরই প্রথম বাজেট ঘাটতির মুখ পড়েছে সৌদি আরব। জ্বালানি তেল বিক্রি থেকে দেশটির ৮০ শতাংশ রাজস্বই আসে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটির বিদেশি সম্পদের পরিমাণ প্রায় ৮২ বিলিয়ন ডলার কমেছে।

আরও পড়ুন