বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্রেপ্তার মুম্বাইয়ের ‘আন্ডারওয়ার্ল্ড ডন’ ছোটা রাজন

chhota rajan donপ্রায় দুই দশক ধরে পালিয়ে থাকা ভারতের অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রক ছোটা রাজন গ্রেপ্তার হয়েছেন ইন্দোনেশিয়ার বালিতে। অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নামার পরপরই রোববার তাকে গ্রেপ্তার করে বালি পুলিশ। ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) পরিচালক অনীল সিনহা বলেন, ‘সিবিআইয়ের অনুরোধে বালি পুলিশ রাজনকে গ্রেপ্তার করেছে।’

৫৫ বছর বয়সী এই ‘আন্ডারওয়ার্ল্ড ডন’র নাম মোহন কুমার ও রাজেন্দ্র সদাশিব নিখালজি হলেও ছোটা রাজন হিসেবেই তিনি পরিচিত।

মুম্বাইয়ের ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের দলেই এক সময় ছিলেন ছোটা রাজন। গুরুর সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের পর দুই দশক আগে বড় রাজন আলাদা দল গড়লে তাতে যুক্ত হন ছোটা রাজন। বড় রাজন মারা পড়লে দলের হাল ধরেন তিনি।

বালি পুলিশের মুখপাত্র হ্যারি বিনায়ন্ত সাংবাদিকদের বলেন, ‘ক্যানবেরা পুলিশের কাছ থেকে রবিবার আমরা এক খুনির রেড নোটিসের বিষয়ে অবগত হই। আমরা তাকে বিমানবন্দরেই গ্রেপ্তার করি। আমরা জানতে পেরেছি, এই ব্যক্তি ভারতে ১৫/২০টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’

আরও পড়ুন