বুধবার ৪ নভেম্বর ২০২৬

তাভেল্লা হত্যা: তিন ‘হত্যাকারীসহ’ ৪ জন আটক

tavella-arrest_Killerরাজধানীর গুলশানে ইতালিয় নাগরিক তাভেল্লা সিজার হত্যায় জড়িত সন্দেহভাজন তিন হত্যাকারীসহ চারজনকে আটকের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ জানায়, আটকরা হলেন- হত্যার মিশনে অংশগ্রহণকারী তামজিদ রুবেল ওরফে শুটার রুবেল, মো রাসেল ও মিনহাজ রাসেল। এছাড়া হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক সাখাওয়াত হোসেনকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মুনিরুল ইসলাম বলেন, রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয় তাদের আটক করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশের উত্তর জোনের ডিসি শেখ নাজমুল আলম দাবি করেন, রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল মালিক সাখাওয়াত হোসেনসহ ইতালিয় নাগরিক তাভেল্লা সিজার হত্যার মিশনে অংশ নেয়া তিন হত্যাকারীকে আটক করা হয়েছে। তবে রাজধানীর কোন কোন এলাকায় এ অভিযান চালানো হয়েছে এবং আটকদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানানো হয়নি।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে তাভেল্লা সিজার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটকের খবর এর আগে গণমসাধ্যমে এলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয়নি।

এদিকে শুটার রুবেলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত সাতদিন ধরে তামজিদ রুবেল ওরফে শুটার রুবেল নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে রোববার রাতে তাকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানাল ডিবি পুলিশ।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাভেল্লা সিজার।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন