সরকার পুলিশ দিয়ে বিএনপিকে ঘায়েল করার করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আওয়ামী লীগ নয়; সরকার বিএনপির প্রতিপক্ষ হিসেবে পুলিশকে ব্যবহার করছে।
সোমবার রাজধানীর রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চতুর্থ কাউন্সিল ও নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। কাউন্সিলে সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ।
খান বলেন, সারাদেশে পুলিশ আমাদের কাউন্সিল করতে দিচ্ছে না। কাউন্সিলের জন্য ১০/২০ জন নেতাকর্মী এক জায়গায় জড়ো হলেই তাদের আটক ও মামলা দেয়া হচ্ছে।
দেশে গণতন্ত্রের লড়াই চলছে, এ লড়াইয়ে আমরা বিজয়ী হবো- এমন প্রত্যাশার কথা জানিয়ে এই বিএনপি নেতা বলেন, জনগণ ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সরকারের উচিৎ, যতো শিগগিরই সম্ভব নির্বাচন দেয়া।


