বুধবার ৪ নভেম্বর ২০২৬

আগামী বছর আ.লীগ সরকারের পতন: বিএনপি

bhola-hafiz-36149আন্দোলনের মাধ্যমে আগামী বছর আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে বলে হুমকি দিয়েছেন বিএনপি। মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন এ হুমকি দেন।

ভোলা জেলা বিএনপির কার্যালয়ে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় হাফিজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এটা একটি নিয়ম রক্ষার নির্বাচন। অচিরেই সব দলকে সাথে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হবে। কোথায় সেই নির্বাচন।

তিনি বলেন, ইনশাল্লাহ আগামী বছর এই স্বৈর সরকারের পতন ঘটবে। আমাদের নেত্রী লন্ডন থেকে ফিরে এসে আন্দোলনের ডাক দেবেন। তারপর প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কহীন এই আওয়ামী লীগ সরকারের বাংলাদেশের মাটিতে চিরতরে কবর হবে।

আরও পড়ুন