বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রেমে সাড়া না দেয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম

loveপ্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় বরগুনার তালতলীতে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। আহত ছাত্রীকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, নির্যাতিতার পরিবারের অভিযোগ, বখাটের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আর পুলিশ বলছে, ভুক্তভোগীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে।

বখাটের হামলার শিকার হয়ে গত চারদিন ধরে বরগুনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এক কলেজছাত্রী। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে আল-আমিন। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২৩ অক্টোবর সকালে তাকে কুপিয়ে আহত করে আল-আমিন ও তার সহযোগীরা।

এদিকে, ঘটনার পর থেকেই হুমকি দিচ্ছে বখাটেরা বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন বরগুনা জেলার পুলিশ সুপার বিজয় বসাক। আর হাসপাতালের ডাক্তার জানান, পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। এর আগে, গত ২২ অক্টোবর রাতে তালতলীর নিজ বাড়ি থেকে কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা করে অভিযুক্ত বখাটেরা।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন