বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফোবানার মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটি গঠন

Fobana_নিউইয়র্ক প্রতিনিধি।
উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে মর্যাদাজনক সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)’র গণমাধ্যম ও জনসচেতনতামূলক ‘মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটি’ গঠন করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের সাধারণ সম্পাদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফোবানার নির্বাহী কমিটি’র অধীনে ১১ সদস্যের এ উপ-কমিটি ২০১৫-১৬ মেয়াদে দায়িত্ব পালন করবে। আজাদুল হককে চেয়ারম্যান ও ইকবাল বাহার চৌধুরীকে উপদেষ্টা করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন: আবির আলমগীর (এনটিভি), রুমী কবির (আটলান্টা ব্যুরো চিফ, খাস খবর ডট কম), ওমর আলী (এক্সিকিউটিভ এডিটর, এনআরবি নিউজ ডট কম), আনোয়ারুল করিম রাজু (সাধারণ সম্পাদক, সাউথ এশিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ চ্যাপ্টার ও এডিটর, নিউজওয়ার্ল্ডবিডি ডট কম), শিহাব উদ্দিন (রিজিওনাল ম্যানেজার, আইপিভিশন, কানাডা), শামসুর রহমান (চিফ অব আর এন্ড ডি, একুশে টিভি), রাসেল খান (এডিটর, মানচিত্র নিউজ) নিয়াজ মুহাইমেন (লস অ্যান্জেলেস), দেওয়ান মনিরুজ্জামান (মন্ট্রিল) এবং দেওয়ান বজলু চৌধুরী (নিউ ইয়র্ক)।

ফোবানা নির্বাহী কমিটি জানায়, মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটির মাধ্যমে ফোবানা বিভিন্ন গণসংযোগ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ফোবানা যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি সংগঠন। এই ফোবানা এককভাবে যুক্তরাষ্ট্রের নিবন্ধিত অন্য সব বাংলাদেশিদের সংগঠনের নেতৃত্ব দেয়।

নিউইয়র্ক প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন