বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘বাংলাদেশ পর্যটন শিল্পের জন্য খুবই সম্ভাবনাময়’

pmগোটা বাংলাদেশই বিশাল একটি পর্যটন স্পট উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পর্যটন সার্কিট উন্নয়ন বিষয়ক দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ পর্যটন বর্ষ ২০১৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ অফুরন্ত পর্যটন সম্ভাবনার দেশ। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশ পর্যটন শিল্পের জন্য খুবই সম্ভাবনাময়।’

বিশ্ব মানচিত্রে একটি নতুন পর্যটন গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে ওঠার জন্য বাংলাদেশের প্রয়োজনীয় সব উপাদানই রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

১৯৭২ সালে স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গঠন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সরকারের সময়েই ‘বাংলাদেশ পর্যটন কর্পোরেশন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন