কুমিল্লার হোমনা উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তারের শ্রীমদ্ধি গ্রামের বাড়ি থেকে ৩শ গ্রাম গাঁজাসহ সোহেল মিয়া শোয়েব (৪৫) নামের এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।
হোমনা থানার ওসি আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে জানান, পারুল আক্তারের বোন পাকিস্তানে থাকেন। সে সূত্রে শোয়েব তার বাড়িতে আসেন। এর আগে ২০১৪ সালে দুই কেজি গাঁজাসহ শোয়েবকে গাজীপুরের জয়দেবপুর থেকে আটক করা হয়েছিল।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


