দুই বিদেশিকে হত্যার নির্দেশ লন্ডন থেকে এসেছে। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় তিনি মন্তব্য করেন।
হানিফ বলেন, খালেদা জিয়া লন্ডনে যাওয়ার সময় সচেতন মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছিল তিনি কোন ষড়যন্ত্র করতে যাচ্ছেন। এখন সেই ষড়যন্ত্র সত্য বলে প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো করছে।
ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা বলেন, বাংলাদেশে কোনো আইএস ও জঙ্গি নেই। এখানে আছে বিএনপি-জামায়াতের সন্ত্রাস। জেএমবি, হরকাতুল জিহাদ এগুলো তাদেরই সৃষ্টি।


