বুধবার ৪ নভেম্বর ২০২৬

নয়া দিগন্তের যুগপূর্তি

64827_138শুভেচ্ছা জানাতে এসেছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানশুভেচ্ছা জানাতে এসেছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
নানা মত ও পথের, সব ধরনের পাঠকের ভালোবাসায় সিক্ত হলো নয়া দিগন্ত।

এক যুগ পূর্তিতে আজ মঙ্গলবার নয়া দিগন্ত কার্যালয়ে বসেছিল মিলনমেলা। প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতারা যেমন এসেছিলেন, তেমনি এসেছিলেন রাজনৈতিক পরিমন্ডলের বাইরের সুধীজনেরা। এসেছিলেন খ্যাতনামা শিক্ষাবিদ, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, কবি, সাহিত্যিক এবং সাংবাদিকরা। সকাল থেকে শুভানুধ্যায়ীদের পদচারণায় মুখর ছিল দিগন্তের প্রধান কার্যালয়। কেক কেটে, হর্ষধ্বনি আর দোয়া ভালোবাসা দিয়ে নয়া দিগন্তের আগামী দিনের সাফল্য কামনা করেন সবাই।

বিকেল চারটায় নয়া দিগন্ত বোর্ডরুমে পত্রিকার এক যুগ পূর্তির কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও প্রবাদপ্রতীম বুদ্ধিজীবী প্রফেসর এমাজউদ্দীন আহমদ ও দেশের প্রধান কবি আল মাহমুদ। কেক কাটার এ ঝমকালো অনুষ্ঠানে আরো অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লাল গোলাপখ্যাত বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, সুপ্রীম কোর্টের সাবেক রেজিস্ট্রার ও কলামিস্ট ইকতেদার আহমেদ, প্রফেসর ড. আব্দুস সাত্তার, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, খ্যাতনামা গায়ক আসিফ আকবর প্রমুখ। আসিফ আকবরের কন্ঠে এসময় গীত হয় জনপ্রিয় ক্রিকেট সং ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ….’। উপস্থিত সমবেতরা করতালির সাথে একইসুরে গাইতে থাকেন বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রত্যয়দীপ্ত এই গান।

নয়া দিগন্তের বোর্ড চেয়ারম্যান শাহ আব্দুল হান্নান, ব্যবস্থাপনা পরিচালক শিব্বির মাহমুদ, প্রকাশক শামসুল হুদা এফসিএ, সম্পাদক আলমগীর মহিউদ্দিন, উপদেষ্টা সম্পাদক সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুদ মজুমদার প্রমুখ অভ্যাগত সুধীজনদের স্বাগত জানান এবং নয়া দিগন্তকে পাঠকপ্রিয়তার শীর্ষে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সকাল ১০টা থেকে শুরু হওয়া যুগ পূর্তি অনুষ্ঠানের দৃশ্যপট পাল্টে যায় সন্ধ্যায়। নয়া দিগন্ত কার্যালয়ে হাজির হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রভাবশালী রাজনীতিক মাহবুবউল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ বিশিষ্টজনেরা। তাদের উপস্থিতিতে কাটা হয় কেক। কেক কাটার এই মুহূর্তে ভিন্নরকম পরিবেশের সৃষ্টি হয়। রাজনৈতিক শিবিরের দুই মেরুর শীর্ষ নেতারা সৌহাদ্যপূর্ণ পরিবিশে এক সাথে কেক কাটেন এবং পরস্পরকে খাইয়ে দেন। এসময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের শুভেচ্ছা বক্তব্যে ফুটে উঠে ঐক্যের সুর। সবাই মিলে সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এসময় উপস্থিত ছিলেন নয়া দিগন্তের ব্যবস্থাপনা পরিচালক শিব্বির মাহমুদ, পরিচালক কাজী হারুন-অর রশীদ, সম্পাদক আলমগীর মহিউদ্দিন, উপদেষ্টা সম্পাদক সালাহউদ্দিন মোহাম্মদ বাবার, নির্বাহী সম্পাদক মাসুদ মজুমদার, ডেপুটি এডিটর নিউজ আযম মীর শাহীদুল আহসান, ডেপুটি এডিটর মাসুমুর রহমান খলিলী, প্রমুখ।

আওমী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ সন্ধ্যার পরে এসে যুগপূর্তির শুভেচ্ছা জানান।

যুগপূর্তি উপলক্ষে নয়াদিগন্ত কার্যালয় দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়। বর্নাঢ্য এ আয়োজনে সকাল ১০টা থেকেই অতিথিরা আসতে শুরু করেন। দিন গড়িয়ে রাত অবধি সরগরম থাকে কার্যালয়টি।

আরও পড়ুন