মুদ্রাপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান বুধবার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২৯ নভেম্বর দিন ঠিক করে দেন।
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮ লাখ চার হাজার ১৪২ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা) যুক্তরাজ্যের লয়েড ব্যাংকে তার ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ অ্যাকাউন্টে জমা করেন।
২০১৪ সালের ১৪ অাগস্ট আদালতে মামলার অভিযোগপত্র দেয় দুদক।


