বুধবার ৪ নভেম্বর ২০২৬

আইএফআইসি ব্যাংক থেকে বাদলকে অপসারণ

badol-IFICবেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে লুৎফর রহমান বাদলকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়ে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও কোম্পানি সচিবের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার জানিয়েছে, গভর্নর আতিউর রহমান ব্যাংক কোম্পানি আইনের ১৯৯১ এর ৪৮ (১) ধারার আওতায় গঠিত স্থায়ী কমিটির রিপোর্টের ভিত্তিতে লুৎফর রহমানকে অপসারণের আদেশ দেন।

সালমান এফ রহমান নেতৃত্বাধীন ব্যাংকটিতে পরিচালনা পর্ষদের সদস্যের পাশাপাশি নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন বাদল।

আরও পড়ুন