দুই বিদেশি নাগরিক হত্যার সঙ্গে জড়িত ও মদদদাতাদের বিষয় তদন্ত শেষে শিগগিরই তাদের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, তদন্তের পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
বৃহস্পতিবার দুপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি নাগরিক হত্যা দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য। দুই বিদেশি হত্যার তদন্ত অনেকদূর এগিয়েছে। তদন্তের স্বার্থে মদদদাতাদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে খুব শিগগিরই তাদের নাম প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অ্যাডিশনাল আইজিপি মোখলেছুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের ডিসি মোস্তফা আনাম খান প্রমুখ।


