বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ

munshiganjমুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার নয়ানগর গ্রামে নিখোঁজের দুইদিন পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গ্রামটির যতীন ভেন্ডারের বাগানবাড়ি ঘেঁষা ইছামতি নদীতে ইমন মোল্লার (১৩) লাশটি ভেসে উঠে। সে নয়ানগর গ্রামের আমির মোল্লার ছেলে ও ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়তো।।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে প্রতিবেশী জামিল হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় ইমন। এরপর থেকেই সে নিখোঁজ হয়। দুইদিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে বুধবার স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিহতের ভাই সুজন মোল্লার দাবি, প্রতিবেশী জামিল (২৫) কোন কারণে ইমনকে খুন করে থাকতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, এ ঘটনার পর থেকে জামিল ঘরে তালা ঝুলিয়ে সপরিবারে গা ঢাকা দিয়েছে।

সিরাজদিখান থানার এসআই আব্বাছ উদ্দিনের ধারণা, শ্বাসরোধ করে তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে পূর্ব-শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

আরও পড়ুন