খালি টেনশন। কিছুতেই অস্থির মনকে বশে আনতে পারছেন না । কুছ পরোয়া নেহি… সহজ কয়েকটা টেকনিকেই পেয়ে যাবেন স্বস্তি । মেডিসিন ছাড়াই হয়ে উঠবেন কেয়ার ফ্রি… কী করে ?
পেশি রিল্যাক্স করুন । টেনশন করলে পেশির ওপর চাপ পড়ে । তাই পেশির চাপ কাটাতে, সোজা হয়ে শুয়ে পরুন । শান্তভাবে চোখ বুজে থাকুন । ১ থেকে ১০০ পর্যন্ত গুনুন । মন অনেক শান্ত হবে । ছটফটানি কাটাতে সাঁতারে ভর্তি হতে পারেন । বক্সিং করেও ছটফটানি কাটানো যায় । ঘরের মধ্যে একটা পাঞ্চিং ব্যাগ রাখুন । খুব রাগ হলে সেই পাঞ্চিং ব্যাগে ঘুষি মারতে পারেন ।
মেডিটেশন করুন । মেডিটেশন আপনার মনকে চাপমুক্ত করে শরীরকে আরাম দেবে । মেডিটেশন করার সময় হালকা মিউজ়িক চালান । অনেক রিল্যাক্সড লাগবে ।যে জিনিসটা নিয়ে আপনি অতিরিক্ত চিন্তিত, তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন । অন্যদিকে মন ঘোরান ।


