বুধবার ৪ নভেম্বর ২০২৬

অসহায় কবিতার পাশে অনন্ত জলিল

ana_87239প্রকৃত মানবতাকে বুকে লালন করে প্রায়শঃই নিজের প্রতিষ্ঠিত এজে ফাউন্ডেশন থেকে সমাজের গরিব, দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত অসহায় কবিতা আক্তারের পাশে দাঁড়িয়েছেন তিনি।

ক্যান্সারে আক্রান্ত এ মেয়েটি দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থাকায় আর্থিকভাবে এখন নিঃস্ব প্রায়। বর্তমানে মেয়েটি ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন। অর্থের অভাবে তার চিকিৎসা প্রায় বন্ধের পথে। সম্প্রতি অনন্ত জলিল তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি মেয়েটির চিকিৎসা সহায়তার জন্য সমাজের হৃদয়বান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতিও আহ্বান জানিয়েছেন।

বিনোদন প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন