বুধবার ৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু

টাঙ্গাইলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা। এতে প্রথমদিনে লাখো মুসল্লির সমাগম হয়। ইজতেমা পরিচালনা কমিটি জানায়, বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে সমবেত হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় গত বছর বিশ্ব ইজতেমাকে ২ ভাগে বিভক্ত করা হয়। ঢাকা ও এর আশপাশের ৩২টি জেলার মুসল্লিরা টঙ্গীর ইজতেমায় অংশ গ্রহণ করবেন।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন