ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন মোস্তফা হোসেন চৌধুরী ও ওমর ফারুক।
সভাপতি পদে মোস্তফা হোসেন চৌধুরী চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক আহমেদ মুফদি ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫ ভোট। সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে ওমর ফারুকের প্রাপ্ত ভোট ২১৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বদরুল আলম চৌধুরী গোলাপফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫ ভোট।
সহ-সভাপতি পদে বটগাছ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন শামীম সিদ্দিকী। তার প্রাপ্ত ভোট ১৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম হাফিজুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০৮ ভোট।
একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক হয়েছেন মোহাম্মদ জামাল উদ্দিন। কোষাধ্যক্ষ হয়েছেন কল্যাণ সাহা। তার প্রাপ্ত ভোট ১৮৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ্ আলম নূর গরুরগাড়ী প্রতীক নিয়ে পেয়েছেন ১১৮ ভোট।
এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীক নিয়ে আইয়ুব আনসারী (১৯৮ ভোট), ঘুড়ি প্রতীক নিয়ে দ্বিতীয় হয়েছেন শাহনাজ শারমিন (১৯১ ভোট), মোমবাতি প্রতীক নিয়ে তৃতীয় হয়েছেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের স্পোর্টস এডিটর মো. শরিফুল আরিফ সোহেল (১৬৭ ভোট), টেবিল প্রতীক নিয়ে চতুর্থ হয়েছেন এ কে এম কামরুজ্জামান (১৬১ ভোট), হাতি প্রতীক নিয়ে পঞ্চম হয়েছেন বরুণ ভৌমিক নয়ন (১৫০ ভোট), কলস প্রতীক নিয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন মতলু মল্লিক (১৪৪ ভোট) এবং সপ্তম স্থান দখল করেছেন হরিণ প্রতীক নিয়ে মোহাম্মদ আতিকুর রহমান হাবিব (১৩৫ ভোট)।
এ ছাড়া মই প্রতীক নিয়ে ১১৬ ভোট পেয়েছেন এস এম আবু সাইদ, আম প্রতীক নিয়ে ৯৭ ভোট পেয়েছেন মো. এমদাদুল হক খান এবং দেয়ালঘড়ি প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়েছেন মো. রেজাউর রহিম।
শুক্রবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়। মোট ৩১১ ভোট গণনা হয়।


