বাংলাদেশ রেলওয়ের সম্মানজনক পদ সহকারী স্টেশন মাস্টার। এই পদে ২৭০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন এসব পদে।
আগামী ২৬ নভেম্বর-২০১৫ তারিখে যেসব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হবে, তাঁরা আবেদন করতে পারবেন এই পদের জন্য।
আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে (www.railway.gov.bd)।
বিজ্ঞাপন সূত্র: ডেইলি স্টার, ৩০ অক্টোবর ২০১৫ (পৃষ্ঠা-৭)
(আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে নিউজের সঙ্গে বিজ্ঞাপনটি ক্লিক করে ফুল পেজ দেখুন)


