বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাংবাদিকরা যতই লেখালেখি করুক না কেন আমার কিছুই হবে না

jpg169_344936ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেছেন, আমার বিরুদ্ধে সাংবাদিকরা যতই লেখালেখি করুক না কেন আমার কিছুই হবে না। এতে শুধু দলের ভাবমূর্তি নষ্ট হবে। আমার সঙ্গে কোনো সাংবাদিক গেলে পার পাবে না। অন্যজনের সুবিধা নিয়েই তারা আমার বিরুদ্ধে লেখালেখি করছে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনশৃংখলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।

এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় মানবাধিকার কর্মীরা বালিয়াডাঙ্গী উপজেলা রণবাগ এলাকা পরিদর্শন করে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও জমি দখলের সত্যতা পায়। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক সুলতানা কামাল ওইসব বিষয় তুলে ধরেন। এ নিয়ে জেলা আইনশৃংখলা কমিটিতে আলোচনা হলে এমপি ক্ষুব্ধ হয়ে উঠে তার বক্তব্যে সাংবাদিকদের বিরুদ্ধে নানা কথা বলেন।

এ সময় আইনশৃংখলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, মহিলা সংরক্ষিত এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফরহাত আহম্মেদ প্রমুখ।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন