বুধবার ৪ নভেম্বর ২০২৬

সারাদেশে বিক্ষোভ ডেকেছে গণজাগরণ মঞ্চ

imran hজাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা, শুদ্ধসর প্রকাশনীর প্রকাশ আহমেদুর রশীদ টুটুল ও দুই ব্লগারকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে গণজাগরণ মঞ্চ।

শনিবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন। এদিন বিকাল তিনটায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

শনিবার সন্ধ্যায় ফয়সল আরেফিনকে কুপিয়ে হত্যার পর এক প্রতিক্রিয়ায় ইমরান বলেন, ‘এই হত্যার মাধ্যমে প্রমাণ হয়েছে দেশের কোনো নাগরিক নিরাপদ নয়।’

আরও পড়ুন