বাংলাদেশ রেলওয়ের টেন্ডার নিয়ে চট্টগ্রামের সিআরবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের গোলাগুলিতে অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে আধিপত্য বিস্তারের জন্য বাবর এবং লিমনের অনুসারীরা সিআরবি এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। এর মধ্যে লিমন গ্রুপের লোকজন বাবর গ্রুপের একজনকে মারধর করলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, গত দুবছরে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়ে পরে এই দুটি গ্রুপ। আর এসব সংঘর্ষে প্রাণ হারায় এক শিশুসহ ২ জন।


